মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

যশোরের ফতেপুর থেকে লাশ উদ্ধার

ইয়ানূর রহমান, যশোর
  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ বার পড়া হয়েছে
যশোরের ফতেপুর থেকে লাশ উদ্ধার

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বটতলার একটি বাগান থেকে আবুল কাশেম নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে। তিনিও ওই এলাকার বাসিন্দা। গতকাল শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। খবর শুনে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

আবুল কাশেমের পরিবার ও স্থানীয়রা জানায় , আবুল কাশেম সাইকেল সারাইয়ের কাজ করতেন। প্রতিদিন তিনি ওই বাগানে যেয়ে বাথরুম শেষ করে গোসল করে বাড়ি ফিরতেন। শুক্রবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। কিন্তু আর বাড়ি ফেরেনা। বিভিন্ন জায়গায খুজেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে ওই বাগানে স্থানীয় কয়েকজন পাতা কুড়াতে গিয়ে কাশেমের লাশ দেখতে পায়। পরিবার ও স্থানীয়রা আরও জানায়, কাশেম দীর্ঘদিন ধরেই অসুস্থ্য ছিলেন। সর্বশেষ গত কয়েকদিন আগেও তিনি স্টোকে আক্রান্ত হন। এমনকি তিনি কাজ করতেও পারতেন না।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, লাশ উদ্ধারের কাজ শেষে হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এখনো কিছু বলা যাচ্ছেনা। পুলিশ ঘটনার রহস্য উৎঘাটনে কাজ করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com