রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

সাঈদ খোকনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে
সাঈদ খোকনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং সাবেক সংসদ সদস্য মো. সাঈদ খোকন, তার মা শাহানা হানিফ এবং তার স্ত্রী ফারহানা সাঈদসহ পরিবারের ৪ সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

দুদকের অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জন করেছেন। এছাড়াও তাদের পরিচালিত ব্যাংক হিসাবসমূহ অস্বাভাবিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।

দুদক তদন্তে জানতে পারে, উদ্ভূত পরিস্থিতিতে অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তারা দেশত্যাগ করলে ফিরে না আসার সম্ভাবনা রয়েছে। কাজেই তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা আরোপ করা জরুরী বলে জানায় দুদক।

এ ছাড়াও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শারিয়ার আলম, তার স্ত্রী সিলভিয়া পারভীন, ২ ছেলে সাদমান শাহরিয়ার ও আহনাফ শাহরিয়ারের বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com