শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

কাজাখস্তানে ৭২ আরোহী নিয়ে আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্ত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে
কাজাখস্তানে ৭২ আরোহী নিয়ে আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্ত

আজারবাইজানের বাকু থেকে ৭২ জন আরোহী নিয়ে চেচনিয়ার গ্রজনিতে যাওয়ার পথে কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

কাজাখস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে স্কাই নিউজের খবরে বলা হয়েছে, বুধবার আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হওয়া ওই উড়োজাহাজের আগুন নিভিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা। সেখান থেকে অন্তত ২৫ জনকে জীবিত উদ্ধার করা গেলেও বহু মানুষ হতাহতের শঙ্কা তৈরি হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এমব্রায়ার-১৯০ উড়োজাহাজটিতে ৬৭ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন। সেটি মাটিতে আছড়ে পড়ার পর বিস্ফোরণে অগ্নিগোলক তৈরি হয় এবং কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

কাজাখস্তানের জরুরি সেবা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন এবং বেঁচে যাওয়া আরোহীদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইট জে২-৮২৪৩ বাকু থেকে চেচনিয়ার রাজধানী গ্রজনিতে যাচ্ছিল। কিন্তু কাজাখস্তানের আকতাউ বিমানবন্দরের তিন কিলোমিটার দূরে সেটি জরুরি অবতরণের চেষ্টা করেছিল।

রাশিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, কুয়াশার কারণে যাত্রাপথ পরিবর্তন করেছিল উড়োজাহাজটি। পরে আকতাউ বিমানবন্দরের কাছে সেটি বিধ্বস্ত হয়।

উড়োজাহাজটি ঠিক কী ধরনের সমস্যায় পড়েছিল, তা এখনো স্পষ্ট নয়। কাজাখ কর্তৃপক্ষ বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com