সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হুতিদের ঠেকাতে’ সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয় জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার, যা গত আট বছরে সর্বোচ্চ কটিয়াদীতে তিতাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন পাইপে ছিদ্র, দুই মাস ধরে বের হচ্ছে গ্যাস; অবৈধ সংযোগ চেষ্টার অভিযোগ নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ ডিলারের বিরুদ্ধে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক

মসজিদ পাহারা লাগে না, মন্দিরও যেন পাহারা না দিতে হয়: জামায়াত আমির

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে
মসজিদ পাহারা লাগে না, মন্দিরও যেন পাহারা না দিতে হয়: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিপ্লবের পরে ইসলামিক দলগুলো পাহারাদারের কাজ করেছে। দেশে নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে, তাহলে মন্দিরেও যেন পাহারা না দিতে হয়। সবাই যে যার ধর্ম পালন করবে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গত দেড় দশকে দেশের আলেম সমাজ ইতিহাসের সবচেয়ে বেশি অন্যায়ভাবে আক্রোশের শিকার হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করি। আগামীর বাংলাদেশ তাদের হাতে তুলে দিয়ে আমরা পেছন থেকে সহযোগিতা করতে চাই। আর যেন ইসলামিক দলগুলোর মাথার ওপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেজন্য আমাদের সচেতন থাকতে হবে। জামায়াতে আমির বলেন, ঐক্যের বিকল্প নাই। সব ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।

জামায়াতে ইসলামীর আমির বলেন, সামনের বাংলাদেশ চলবে চব্বিশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com