রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযান, গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে
রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযান, গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপজেলার পেরাছড়া এলাকায় বিশেষ অভিযানে গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে ওই যুবক নিহত হয়।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুর ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, নিহত যুবক পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের (প্রসীত খিসা) কর্মী।

তবে নিহত ব্যক্তির সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ইউপিডিএফ মুখপাত্র অংগ্য মারমা।

তিনি বলেন, ‘লংগদুতে নিহত ব্যক্তি আমাদের দলের কেউ নয়। ভ্রাতৃঘাতী সংঘাতকে উসকে দিতে নিহত ব্যক্তির সঙ্গে আমাদের সংগঠনের নাম জড়ানো হচ্ছে। এটি একটি সাজানো নাটক।’

এদিকে লংগদু থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে। থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লংগদু ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কিচিং ছড়া নামক এলাকা থেকে একটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছি। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটিতে পাঠানো হয়েছে।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ভোর ৫টা ৫০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার পেরাছড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ইউপিডিএফের (প্রসিত খীসা) গোপন আস্তানার সন্ধান পেয়ে সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এতে সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটলে ইউপিডিএফের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং বেশ কিছু সংখ্যক সন্ত্রাসী আহত অবস্থায় গহীন জঙ্গলে পালিয়ে যায়।

পরবর্তীতে, তল্লাশি চালিয়ে একটি অ্যাসল্ট রাইফেল (এম-১৬), দুটি এমজি/স্নাইপার অ্যামোনিশন, ৯০টি রাইফেল অ্যামোনিশন, একটি ওয়াকি-টকি সেট, ১২টি মোবাইল ফোনসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের সন্ধানে সেনা অভিযান চলমান রয়েছে বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com