সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

গভীর রাতে শীতার্তদের পাশে তাড়াইলের ইউএনও

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে
গভীর রাতে শীতার্তদের পাশে তাড়াইলের ইউএনও

সকাল থেকে ছিল ঘন কুয়াশার দাপট, সারাদিন দেখা মিলেনি সূর্যের। এদিকে হিমেল হাওয়া আর কনকনে হাড়-কাঁপানো ঠান্ডায় শীতে কাঁপছে সারাদেশ। বাদ যায়নি কিশোরগঞ্জের তাড়াইল  উপজেলার গরীব-দুঃখী মানুষও। আর এমন শীতের গভীর রাতে গ্রাম ও রাস্তায় ঘুরে ঘুরে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবক্কর সিদ্দিকী। এসময় নিজ হাতে ছিন্নমূল, অতিদরিদ্র ও হরিজন সম্প্রদায়ের মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন তিনি।

গত কয়েকদিন দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে ও নরসুন্দা নদীর তীরবর্তী সুবিধাবঞ্চিত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, কনকনে ঠান্ডায় জেঁকে বসেছে শীত। এতে চরম বিপাকে পড়েছেন তাড়াইল উপজেলার অনেক অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষগুলো। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী। কনকনে শীতের মধ্যে হঠাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকীর থেকে শীতবস্ত্র (কম্বল) হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সহিলাটী গ্রামের দিনমজুর আবদুল হাই ও নজরুল ইসলাম। এভাবে অনেকেই কম্বল পেয়ে আবেগে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী আলোকিত বাংলাদেশকে বলেন, গত কয়েক দিন যাবৎ এই এলাকায় তীব্র শীত পড়েছে। শীতে দরিদ্র মানুষদের অনেকেরই শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। শীতে কোনো দুঃস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে বের হয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছি। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com