মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে তারুণ্যের উৎসব ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ইউএনও আবুবক্কর সিদ্দিকী

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
তাড়াইলে তারুণ্যের উৎসব ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ইউএনও আবুবক্কর সিদ্দিকী
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী।
গতকাল শনিবার বেলা ১১টায় তাড়াইল পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যাল মাঠে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রমান্বয়ে উপজেলার ৬টি ইউনিয়নেও ইউএনও আবুবক্কর সিদ্দিকী এসব ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন।
এসময় তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরাসহ সাংবাদিক ওয়াসিম উদ্দিন সোহাগ, রুহুল আমিন, আনোয়ার হোসেন জুয়েল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হয়েছে তারুণ্যের উৎসব।  যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।
তারুণ্যের উৎসব ২০২৫-এর লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পারিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com