শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

সড়ক দুর্ঘটনা-মৃত্যুর সংখ্যা কমাতে ব্যর্থতার দায় নিচ্ছে সরকার: উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনা-মৃত্যুর সংখ্যা কমাতে ব্যর্থতার দায় নিচ্ছে সরকার: উপদেষ্টা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গত বছর সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা কমাতে ব্যর্থতার দায় স্বীকার করছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, সম্প্রতি রোড সেফটি ফাউন্ডেশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বছর সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ২৯৪ জন নিহত ও ১২ হাজার জনেরও বেশি আহত হয়েছেন— যা আগের বছরের তুলনায় ১২ শতাংশ বেশি।

তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার, এর দায় নিচ্ছি। আমরা স্বীকার করছি যে, সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা কমাতে পারিনি। বরং এটি বেড়েছে।

তিনি উল্লেখ করেন, বিশেষত বিআরটিএ ও পুলিশ এই ব্যর্থতার জন্য দায়ী।

যানবাহনের ফিটনেস বা লাইসেন্সবিহীন চালকের কারণে দুর্ঘটনা হলে বিআরটিএ কর্মকর্তাদের সরাসরি দায়ী করা হবে উল্লেখ করে তিনি বলেন, আহতদের চিকিৎসার জন্য আইন অনুযায়ী ক্ষতিপূরণ দ্রুত হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, বর্তমানে বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্সের জন্য সাড়ে ৪ লাখ আবেদন জমা পড়ে আছে। আশা করছি মার্চের মধ্যে সব লাইসেন্স দেয়া সম্ভব হবে। লাইসেন্স ইস্যুর প্রক্রিয়া সহজ করতে বিআরটিএ প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলেও তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com