শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

সাকিব-লিটনকে বাদ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে
সাকিব-লিটনকে বাদ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

সাকিব-লিটনকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রোববার (১২ জানুয়ারি) বেলা পৌনে ১টার এক সংবাদ সম্মেলনে বিসিবি আসন্ন মেগা ইভেন্টটির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে।

জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফিতে টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। দলে আরও রয়েছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমদুউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

এদিন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দল ঘোষণা করেন। আইসিসির কাছে ১৫ সদস্যের স্কোয়াড জমা দিলেও আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ থাকবে।

আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠবে, যা ৯ মার্চ পর্যন্ত চলবে। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে শান্ত বাহিনী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com