সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বিদ্যালয়ের স্পোর্টসে আ.লীগের নির্বাচনী প্রচারণার গানের ভিডিও ভাইরাল!

মাহহমুদুর রহমান তুরান, ফরিদপুর
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে
বিদ্যালয়ের স্পোর্টসে আ.লীগের নির্বাচনী প্রচারণার গানের ভিডিও ভাইরাল!
ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার সংগীত “জয় বাংলা জিতবে এবার নৌকা” গানটির সাথে ছাত্রীদের নেচে-গেয়ে উল্লাসের ভিডিও ফাঁস  হয়েছে। এ ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে জেলা জুড়ে।
শনিবার (০১ ফেব্রুয়ারি) ২১ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। এরপর বিষয়টি তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বলে জানিয়েছে  স্কুল কর্তৃপক্ষ।
জানা গেছে, গত রোববার (২৬ জানুয়ারি)   ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়,  প্রতিযোগিতার দিনে অনুষ্ঠান মঞ্চের সামনে উল্লাস করছে একদল মেয়ে। আর অনুষ্ঠানের মাইকে বাজছে গান-  “কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা নাই কোন টেনশন, জয় বাংলা জিতবে এবার নৌকা।”
প্রথমে ভিডিওটি এডিট বলে দাবি করা হলেও পরে জানা যায় যে, এটি ওই অনুষ্ঠানেরই ধারণ করা একটি মুহুর্তের একটি অংশ বিশেষ। ঘটনার পাঁচদিন পরে আল আমিন অন্তর নামে এক ব্যক্তি ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন।
এবিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা বেগম ওই অনুষ্ঠানের ভিডিওর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি দাবি করেন, দুপুরে টিফিনের সময় মেয়েরা স্কুলের মাঠে আনন্দ করছিল। এসময় মাইকে অন্য গান বাজছিল। হঠাৎই তখন ওই গানটি মাইকে বেজে ওঠে। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক মাইকের ওই গানটি বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি অসাবধানতাঃবশত হয়ে গেছে।
প্রধান শিক্ষিকা নাসিমা বেগম বলেন, ঘটনাটি সত্যি। তবে আমাদের প্রশ্ন, ওই ভিডিওটি ধারণ করলো কে আর সেটি প্রচারই বা কে করলো। এ বিষয়টি জানতে স্কুলের সহকারী প্রধান শিক্ষক পাপড়ি বাড়ৈকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল রোববারের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দিবে। তখনই বিষয়টি পরিষ্কার জানা যাবে সবকিছু।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com