সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিকলী উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউ ডি এফ দুর্গা রানী সাহা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আসিফ ইমতিয়াজ মনির, কিশোরগঞ্জ জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপি সভাপতি এ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, যুব উন্নয়ন কর্মকর্তা জে. এম সেলিম রেজা, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রুস্তম আলী, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন আল কাইয়ুম, সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদ আনিসুজ্জামান মোহন প্রমুখ।