মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

সুবিধাবাদীদের কোন স্থান বাংলাদেশ জাতীয়তাবাaদী দলে হবে না- আসাদুজ্জামান রিপন

মাহমুদুর রহমান (তুরান), ফরিদপুর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে
সুবিধাবাদীদের কোন স্থান বাংলাদেশ জাতীয়তাবাaদী দলে হবে না- আসাদুজ্জামান রিপন

সুবিধাবাদীদের কোন স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, আওয়ামী লীগ তার অপশাসনকে বহাল রাখার জন্য বাংলাদেশে, বিরোধী মতকে দমন করার জন্য গুম করেছে, খুন করেছে। আর এই গুম, খুনের জন্য তাদের কয়েকটি টর্চার সেলের দরকার পড়েছিল। আর এখন সেই টর্চার সেলগুলো আবিষ্কার হচ্ছে।

সে সময় ছিল আহলে জাহেলিয়ার জামানা। আর এই আহলে জাহেলিয়ার জামানার সাথে যারা যুক্ত সেই লোকগুলো অন্য কোন দলে ঢুকলে কি দলের জন্য ভালো হবে। তারা ১৬ বছর আপনাদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। সেই নির্যাতনকারীদের কেন আমরা ঠাঁই দিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পষ্টই বলতে চাই আহলে জাহেলিয়ার জামানার সাথে যারা যুক্ত তাদের কোন ঠাঁই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না।

বুধবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে ফরিদপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এসময় ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে এবং সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহাজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু, সহ সাংগঠনিক সেলিমুজ্জাম সেলিম, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, রশিদুল ইসলাম লিটন, খন্দকার ফজলুল হক টুলু, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, মোঃ আজম খান, অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com