সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

শার্শার পল্লীতে বিএনপির দুই গ্রুপের বোমাবাজিতে ৫জন আহত

ইয়ানূর রহমান, যশোর
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে
শার্শার পল্লীতে বিএনপির দুই গ্রুপের বোমাবাজিতে ৫জন আহত

শার্শার সীমান্তবর্তী বালুন্ডা গ্রামে জমিজমা সংক্রান্তের জেরে শালিস বৈঠক চলাকালীন সময়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ ও বোমা বাজীর ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। এসময় সেখানে ১২/১৪ টি হাত বোমার বিস্ফোরণ ঘটনো হয়।

স্থানীয়রা জানান, শনিবার সকালে বালুন্ডা উত্তর পাড়ার অহিদ বিশ্বাস ও ফজলু বিশ্বাসের মধ্যে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক শালিশ বৈঠক বসান এলাকাবাসি। এসময় ৫নং পুটখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি কামরুল ও ৫ নং বালুণ্ডা ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুলের সমার্থক নেতাকর্মীরা বাক বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটালে কবিরুল গ্রুপের ৫ জন বিএনপি নেতাকর্মী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ২ জনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।

আহতরা বালুন্ডা গ্রামের ইরফান আলি(৩৫), আবুজর(২৩) মোকারুল(৮) আবু সিদ্দিক(৪৫) ও জালাল উদ্দিন(৩২)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com