পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বইপড়া কর্মসূচির আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার বেলা ১২:০০ টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমুন নাহার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামীল বলেন, বই মানুষকে আলোকিত করে এবং এ বই পড়ার অভ্যাসটি ছোটবেলা হতেই গড়ে তুলতে হবে।
উপজেলার বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, স্থান অর্জনকারীদের মাঝে বই উপহার দেওয়া হয়।