মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

ভাঙ্গুড়ায় বইপড়া কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে
ভাঙ্গুড়ায় বইপড়া কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বইপড়া কর্মসূচির আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার বেলা ১২:০০ টায় উপজেলা  পরিষদের সম্মেলনকক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমুন নাহার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)  তরফদার মোঃ আক্তার জামীল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি), তাসমীয়া আক্তার রোজী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ মোছাঃ রুমানা আক্তার রোমি, থানার ভারপাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হকসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  অনুষ্টানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: ওয়ালী উল্লাহ।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামীল বলেন, বই মানুষকে আলোকিত করে এবং এ বই পড়ার অভ্যাসটি ছোটবেলা হতেই গড়ে তুলতে হবে।

উপজেলার বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে  প্রথম, দ্বিতীয়, তৃতীয়, স্থান অর্জনকারীদের মাঝে বই উপহার দেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com