মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

মাদক কারবারি মা-ছেলে গ্রেফতার

মাহমুদুর রহমান (তুরান), ফরিদপুর
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে
মাদক কারবারি মা-ছেলে গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গায় মাদক কারবারি মা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৯ হাজার ৪৬০ টাকা জব্দ করা হয়েছে। রোববার রাতে উপজেলার ব্রাহ্মনপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।গ্রেফতার কৃতরা হলেন- উপজেলার ব্রাহ্মনপাড়া এলাকার ইনজাল খানের স্ত্রী মোসাঃ রেশমা বেগম(৪০) ও গিয়াস হাওলাদার ও রেশমা বেগমের ছেলে মোঃ শুভ হাওলাদার(১৯)।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মোঃ মশিউর রহমান খান জানান ব্রাহ্মনপাড়া এলাকার একটি বাড়ীর ভিতরে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে মাদক উদ্ধার অভিযান করা হয়। পরে, মোসাঃ রেশমা বেগমের দেহ তল্লাশী করে একশ পিস ও মোঃ শুভ হাওলাদারের দেহ তল্লাশী করে ৬০ পিস ইয়াবা উদ্বার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৯ হাজার ৪৬০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান- গ্রেফতার কৃতরা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনীর ১০(ক) ধারার অপরাধ করেছে। এ বিষয়ে একটি মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com