মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে
তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’’ এই প্রতিপাদ্যকে ধারণ করে কিশোরগঞ্জের তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী। তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের অধ্যাক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উক্ত কলেজের সাবেক অধ্যাক্ষ এটিএম মোস্তফা, ফারুক উদ্দিন আহমেদ, রুহুল আমিন ভুঁইয়া, তাড়াইল থানার তদন্ত ইনচার্জ (ওসি) শ্যামল মিয়া প্রমূখ। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের অধ্যাক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে বলেন, ফেব্রুয়ারী বাঙালী জাতীর ভাষার মাস, প্রথমেই আমি ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজটি উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ। ১৯৯২ সালের পূর্বে তাড়াইল উপজেলায় উচ্চ শিক্ষার জন্য কোনো কলেজ ছিল না। সহিলাটি গ্রামবাসী কলেজ প্রতিষ্ঠার জন্য ৫ একর ভূমি দানের মধ্য দিয়ে তাড়াইলের কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ কলেজ প্রতিষ্ঠায় এগিয়ে আসেন, তাদের মধ্যে অন্যতম মরহুম ইসরাত উদ্দিন আহমেদ বাবুল। কয়েকজন শিক্ষক ও অল্প কিছু সংখ্যক ছাত্র-ছাত্রী নিয়ে কলেজটি ১৯৯২ সালে যাত্রা শুরু করে সময়ের ধারাবাহিকতায় ছাত্রী-ছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পায় এবং ২০১২ সালে কলেজটি ডিগ্রী কলেজে উন্নীত হয়। ২০১৮ সালে কলেজটি জাতীয়করণ হয়। বর্তমানে কলেজটি একটি সমৃদ্ধ কলেজ। যেখানে রয়েছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য ও বিএমটি শাখা এবং ডিগ্রী পর্যায়ে বিএ, বি এস এস, বি বি এস কোর্স চালু রয়েছে। বর্তমানে কলেজে মোট শিক্ষার্থী প্রায় ৩ হাজার। ইতিমধ্যেই আমি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভবনের জন্য চাহিদা দিয়েছি। তিনি আরও বলেন, আমার খুব ইচ্ছে কলেজটিকে অর্নাস কলেজে উন্নীত করা। আমার বাড়ী এই গ্রামে, আমার আন্তরিকতার কোনো অভাব নেই। আপনাদের সকলের সহযোগিতা থাকলে কলেজটির শিক্ষার গুনগতমান ও অন্যান্য সমস্ত কিছু উন্নতি করা সম্ভব এবং কলেজটি জেলার মধ্যে অন্যতম বিদ্যাপিঠ হিসেবে গড়ে তোলাও সম্ভব। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি  বলেন, পড়া-লেখার পাশা-পাশি খেলাধুলা একটি অত্যান্ত গুরত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে শরীর ও মন ভালো থাকে। সেজন্য সরকারী নির্দেশনা মোতাবেক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। খেলার বিভিন্ন ইভেন্টে যারা অংশ গ্রহণ করবে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com