মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

চাকরির পেছনে না ছুটে কৃষিতে সফল রেদুয়ান

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে
চাকরির পেছনে না ছুটে কৃষিতে সফল রেদুয়ান
উচ্চ শিক্ষিত যুবক মো. রেদুয়ান মোল্লা। মাদরাসা থেকে ফাজিল শেষ করেছেন। পড়ালেখা শেষ করে তার বন্ধু-বান্ধব যখন চাকরির খোঁজে ব্যস্ত, তিনি তখন কৃষিতে মনোনিবেশ করে সফলতার মুখ দেখেছেন। বাড়ির পাশের পতিত জমিতে শসা আবাদ করে সফল হয়েছেন তিনি। এবার বাজারে শসার ভালো দাম থাকায় লাভবান হচ্ছেন তিনি।
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকার যুবক মো. রেদুয়ান মোল্লা এবার ২৬ শতক জমিতে শসার আবাদ করেছেন। এদিকে কৃষি জমিতে শাক-সবজি চাষে সফল হওয়ায় এলাকার বেকার যুবকরাও তাকে দেখে আত্মনির্ভর সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন।
জানা গেছে, রেদুয়ান মোল্লা পড়ালেখার ফাঁকে ফাঁকে তার পিতাকে কৃষিতে সহযোগিতা করতেন৷ সে থেকেই তিনি কৃষিতে আগ্রহী হয়ে উঠেন৷ এবার তিনি বাড়ির পাশের ২৬ শতক জমিতে এয়ার মালিক সিডের হাইব্রিড জাতের শসা আবাদ করেছেন। বর্তমানে বাজারে শসা ৫০-৬০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পাইকারী দরে মন প্রতি বিক্রি হচ্ছে ১৬০০-১৮০০ টাকায়। তিনি এবার দেড় থেকে দুই লক্ষাধিক শসা বিক্রি করতে পারবেন বলে আশাবাদী।
.
রেদুয়ান মোল্লা বলেন, ‘কয়েক বছর আগে কৃষি বিষয়ে দুইটি প্রশিক্ষণ গ্রহণ করেছি। এরপর থেকে সিডলেস লেবু, বেগুন চাষ করেছি। বর্তমানে শসার প্রজেক্ট নিয়ে কাজ করছি।  দুই-তিন দিন পর পর ৭ থেকে ৮ মন করে শসা সংগ্রহ করা যায়। এ পর্যন্ত প্রায় ১৫০ মনের মতো শসা বিক্রি করা হয়েছে। ভবিষ্যতে বড় পরিসরে কৃষি নিয়ে কাজ করার ইচ্ছা আছে বলেও জানান তিনি।’
.
রেদুয়ানের বাবা জালাল উদ্দিন মোল্লা বলেন, ‘লেখাপড়া করে ছেলে ভালো একটা চাকরি করবে এটা সব বাবা মা’র ইচ্ছা। ছেলে যখন চাকরির পেছনে না ছুটে কৃষি কাজ শুরু করে প্রথমে মন খারাপ হলেও এখন ভালো লাগে- আমার ছেলে একজন সফল উদ্যোক্তা। শুধু চাকরি করেই যে টাকা উপার্জন করতে হবে-সেই ধারণা আমার ছেলে বদলে দিয়েছে।’
স্থানীয় কৃষক মরজত আলী বলেন, ‘তিনি দুইবছর ধরে শসা চাষ করছেন। আমরা প্রায় সময়ই তার কাছ থেকে পরামর্শ নিতে আসি। তাকে দেখে আমরাও কৃষিতে মনোনিবেশ করেছি।উচ্চ শিক্ষিত যুবক তিনি৷ চাকুরী না করে তার কৃষিতে কাজ আমাদের উৎসাহ দেয়।’
উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান  কবির বলেন, ‘মাঠ পর্যায়ে কৃষি অফিস সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে আসছেন। বর্তমানে সাধারণ কৃষকদের পাশাপাশি রেদুয়ান মোল্লাদের মতো  উচ্চ শিক্ষিত যুবকরা কৃষিতে মনোনিবেশ করছেন যা দেশের কৃষিকে এগিয়ে নিতে যথেষ্ট ভূমিকা রাখবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com