বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জরাজীর্ণ সেতুতে চলাচলে দুর্ভোগ, পুনঃনির্মাণের দাবি এলাকাবাসীর

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে
জরাজীর্ণ সেতুতে চলাচলে দুর্ভোগ, পুনঃনির্মাণের দাবি এলাকাবাসীর
কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বালিয়ারচর-ডাংরী  সংযোগ বলিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল। ব্রিজের ওপর দিয়ে হালকা যানবাহনও চরম ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বালিয়ারচর-ডাংরী বলিয়া খালের সংযোগ ঈমান আলীর বাড়ি সংলগ্ন (উঁচা ব্রিজ )পুরাতন জরাজীর্ণ সেতুটিতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভাঙ্গা স্লিপার ওপর দিয়ে যানবাহন চলাচল অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অনেক বছর আগেই ভেঙ্গে পড়েছে দুপার্শ্বের রেলিং।
পথচারী ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ। প্রতিদিন যানবাহন, শতশত পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীদের চলাচল করতে হয় ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এলাকাবাসী আরো বলেন, জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন ভুমিকা দেখা যাচ্ছে না। সেতুটি পুনঃনির্মাণের দাবি জানান তারা। এ ব্যাপারে বর্তমান ইউপি সদস্য রেজাউল করিম রশিদ জানান, ব্রিজটি পুনঃনির্মাণের জন্য উপজেলা এলজিইডি অধিদপ্তর বরাবর প্রকল্প দাখিল করা হয়েছে।
হোসেনপুর উপজেলা (এলজিইডি) প্রকৌশলী গালীব মুর্শিদ জানান, প্রকল্প পরিচালকের নিকট প্রস্তাবনা পাঠানো হয়েছে অনুমোদন হলেই দ্রুত জরাজীর্ণ সেতুর কাজ শুরু করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com