শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

হার্দিকের নিষেধাজ্ঞায় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক সূর্যকুমার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
হার্দিকের নিষেধাজ্ঞায় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক সূর্যকুমার

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মৌসুম শুরু করবে মুম্বাই ইন্ডিয়ান্স। ওই ম্যাচে দলটির নেতৃত্বভার থাকবে ভারতের জাতীয় দলের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদবের কাঁধে।

স্লো ওভার রেটের কারণে গত মৌসুমে হার্দিক পান্ডিয়া এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। ওই নিষেধাজ্ঞার কারণে চলতি মৌসুমের প্রথম ম্যাচে খেলতে পারবেন না মুম্বাই ইন্ডিয়ান্সের নিয়মিত অধিনায়ক। নিয়ম অনুযায়ী, এক মৌসুমে তিনবার স্লো ওভার রেটের শাস্তি পেলে অধিনায়ককে ৩০ লক্ষ টাকা জরিমানা ও এক ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পরতে হয়। যেহেতু মুম্বাইয়ের শেষ ম্যাচেই এই নিয়মভঙ্গ হয়েছিল, তাই নতুন মৌসুমের প্রথম ম্যাচে নির্বাসিত হলেন হার্দিক।

যে কারণে হার্দিকের জায়গায় সূর্যকুমারকে প্রথম ম্যাচে নেতৃত্বভার দেওয়া হয়েছে। হার্দিক বলেন, “আমি না থাকলে সূর্যই মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন। এই ফরম্যার্টে সেই যোগ্য ও প্রথম পছন্দ। সূর্যই সেরা বিকল্প।”

উল্লেখ্য আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। পরদিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মুম্বাই। ২৯ মার্চ দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে আইপিএলের সফলতম দলটি। ওই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন হার্দিক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com