মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

সর্বস্তরের তাওহিদি জনতার উদ্যোগে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ফরিদপুর
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে
সর্বস্তরের তাওহিদি জনতার উদ্যোগে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ‌। আজ সোমবার (৭ এপ্রিল) দুপুরে স্বাধীনতাকামী মজলুম ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক ‌ বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে উক্ত কর্মসূচি পালিত হয়। শহরের মডেল মসজিদ থেকে ‌ অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের ‌ সামনে এসে ‌ শেষ হলে সেখানে প্রতিবাদ সভা ও দোয়া ‌ অনুষ্ঠিত হয় ।
ইমাম কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মনসুর আহমেদ এর সভাপতিত্বে ‌ এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ‌ বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি ‌ মোস্তফা কামাল, আইম্মা পরিষদের সভাপতি ‌ মাওলানা শামসুল হক, খেলাফত মজলিসের সভাপতি ‌ আমজাদ হোসেন, কোরআন শিক্ষা বোর্ডের ফরিদপুর জেলা শাখার ‌সভাপতি ‌ খন্দকার ওহিদুজ্জামান, মডেল মসজিদের‌ পেশ ইমাম ‌মাওলানা তবিবুর রহমান প্রমূখ।
সভায় বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা ‌ জ্ঞাপন করেন। বক্তারা বলেন, ইসরাইলি বাহিনী ‌ ফিলিস্তিনিদের উপর ‌ হামলা করা হচ্ছে। নিরীহ ‌ সাধারণ মানুষকে হত্যা করা ‌ হচ্ছে‌।মা বোনের উপর অত্যাচার করা হচ্ছে ‌। অথচ জাতিসংঘ ওই ব্যাপারে কোন কার্যকর ভূমিকা নিচ্ছে না।
.
বক্তারা মুসলমানদের ‌ সমস্ত মত বিরোধ ভুলে ফিলিস্তিনি জনগণের পাশে থাকার আহ্বান জানান। পাশাপাশি ‌ ওআইসি আরব লীগ ‌কে‌ এ ব্যাপারে ‌ ‌ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবার আহবান জানান। একই সাথে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতা ইয়াহুকে ‌ অবিলম্বে ‌ গণহত্যার দায়ে বিচার করার আহ্বান জানান।
.
বক্তারা আরও বলেন, আমেরিকার মদদে ‌ ইসরাইল দিনের পর দিন ‌ যেভাবে ফিলিস্তিনি জনগণের উপর অত্যাচার করছেন ‌ মেনে নেওয়া যায় না ‌ তারা ঈদের দিনেও সাধারণ ফিলিস্তিনিদের উপর‌ ইসরাইলের ‌ হত্যাকান্ড নিন্দা জানান ‌। একই সাথে বাংলাদেশে ‌ সমস্ত ইসরাইলি পণ্য বর্জনের দাবি করা হয়। ফিলিস্তিনি জনগণকে ‌ সাহায্যের জন্য তহবিল গঠনের জন্য ‌ অন্তর্বর্তীকালীন সরকারের ‌ নিকট দাবী জানান তারা। ‌পরে মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com