মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ভৈরবে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
ভৈরবে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে চকলেটের প্রলোভন দেখিয়ে সাড়ে ৪ বছরের এক শিশুকে বাড়ির পাশে জঙ্গলায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে ঘটনায় আব্দুর রহমান (১৩) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশের সদস্য। সে উপজেলার মানিকদী পশ্চিম পাড়া এলাকার সুজন মিয়ার ছেলে। পুলিশের সহায়তায় ছবি দেখে ভুক্তভোগী শিশু অপরাধীকে সনাক্ত করলে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে শম্ভুপুর পাক্কার মাথার পুকুর পাড় এলাকায় ভাড়া বাসা থেকে আসামী আব্দুর রহমানকে আটক করে পুলিশ।

এর আগে বুধবার (৯ এপ্রিল) রাতে শিশুটির মা ধর্ষনের বিষয়টি টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক শিশুটির পরীক্ষা নিরীক্ষা শেষে ধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করেন। পরে খবর পেয়ে পুলিশ রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুটিকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে শিশুটির মা জানান, তিনি স্থানীয় একটি জুতার রাবার ফ্যাক্টরীতে কাজ করেন। প্রতিদিনের মত সকালে মা রাবার ফ্যাক্টরীতে কাজে গেলে সন্ধ্যায় বাসায় ফিরেন। বাসায় এসে দেখেন শিশুটি চিৎকার করলেও মা প্রথমে বিষয়টি বুঝতে পারেনি। পরে রাতে শিশুটির চিৎকার ও গোপন অঙ্গে রক্তক্ষরণ দেখে বুঝতে পারে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডা: মেহেদী হাসান জানায়, বুধবার রাতে একটি মেয়ে বাচ্চা তার মা সাথে করে হাসপাতালে নিয়ে আসে। তার মায়ের অভিযোগ তার মেয়েকে কেউ ধর্ষণ করেছে। আমরা ধর্ষণ হওয়া রোগী পাওয়ার পর সাথে সাথে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মেয়ে বাচ্চাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার জন্য ব্যবস্থা করেন।

এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেল অফিসার (এএসপি) মো.নাজমুস সাকিব বলেন, বুধবার রাতে শিশুটির বিষয়ে আমরা জানতে পেরে আমরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। তখন উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসা শেষে বুধবার সকালে শিশুটি বাড়িতে ফিরে আসলে শিশুটির মায়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান শুরু করে।

তিনি আরও বলেন, শিশুটিকে বিভিন্ন ছবি দেখিয়ে অপরাধী সনাক্ত চেষ্টার একপর্যায়ে শিশুটি অপরাধীকে সনাক্ত করতে সক্ষম হয়। পরে আমরা শিশু অপরাধীকে শম্ভুপুর পাক্কার মাথার ভাড়া বাসা থেকে বিকালে আটক করি।

যেহেতু অপরাধীও কিশোর ১৮ বছরের নিচে বয়স তাই তাকে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com