শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

তিন বছর পর সিপিএলে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে
তিন বছর পর সিপিএলে ফিরলেন সাকিব

তিন বছর পর আবারও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দেখা যাবে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ২০২৫ সালের আসরের জন্য ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। ২০২২ সালের পর এটাই হবে সিপিএলে সাকিবের প্রত্যাবর্তন।

সিপিএলে সাকিবের পথচলা শুরু ২০১৩ সালে। এখন পর্যন্ত তিনি বার্বাডোজ রয়্যালস, জ্যামাইকা তালাওয়াহস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে পাঁচটি মৌসুম খেলেছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে পারিবারিক ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে অংশ নেননি তিনি। তিন বছর বিরতির পর নতুন দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে আবার মাঠে নামতে যাচ্ছেন।

সিপিএলে সাকিবের এক রেকর্ড এখনও অক্ষত। নিজের প্রথম আসরেই বার্বাডোজের হয়ে খেলতে গিয়ে মাত্র ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি, যা তার টি–টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। এখন পর্যন্ত সিপিএল ইতিহাসে কেউ এই রেকর্ড ছুঁতে পারেননি। তার সেই কীর্তি স্মরণ করেই টুর্নামেন্ট কর্তৃপক্ষ সাকিবকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে। এক ফেসবুক পোস্টে তারা লেখে, ‘৬ রানে ৬ উইকেট… সে ফিরে এসেছে!’

সিপিএল ২০২৫ শুরু হবে আগস্টে এবং চলবে সেপ্টেম্বর পর্যন্ত। সাকিবের প্রত্যাবর্তন সিপিএল ও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এক বড় ঘটনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com