সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

তাড়াইলে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে
তাড়াইলে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল
জুলাই ঘোষণা পত্র, মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সংহতি, প্রতিরোধ ও পূর্ণগঠন উক্ত প্রতিপাদ্যকে ধারণ করে গতকাল বুধবার বেলা ১১ টায় জাতীয় নাগরিক পার্টির আয়োজনে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে তাড়াইল সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে মিলিত হয়।
জুলাই ঘোষণাপত্র, মৌলিক সংস্কার বাস্তবায়ন, জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি
কিশোরগঞ্জ জেলার সংগঠক ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী সার্জেন্ট মহিউদ্দিন মাসুদ, যুগ্ম সমন্বয়কারী শেখ কাওসার হোসেন, এম এ মান্নান, আলমগীর হোসেন, শাফায়াত উল্লাহ সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com