রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে পাট আবাদে লক্ষ্যমাত্রা অর্জন হয়নি

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
তাড়াইলে পাট আবাদে লক্ষ্যমাত্রা অর্জন হয়নি

কিশোরগঞ্জের তাড়াইলে পাট আবাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। শস্যভান্ডার খ্যাত তাড়াইল উপজেলায় এ বছরের পাট মৌসুমে বিভিন্ন এলাকায় পাট কাটা, জাগ দেওয়া ও পাটকাঠি থেকে পাট ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা। কৃষি বিভাগ বলছে, বৃষ্টির অভাবে পাট চাষ কম হয়েছে। সেই সঙ্গে মানও ভালো হয়নি। আর চাষিরা বলছেন, পানির অভাবে জাগ দিতে না পারায় গুণগত মানও নষ্ট হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে তাড়াইল উপজেলায় ৮১৯ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর বিপরীতে ৭০৪ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের চাষিরা পাট জাগ দিতে ও শুকাতে ব্যস্ত সময় পার করছেন। পাট নিয়ে কৃষকের নানা ব্যস্ততা থাকলেও মুখে হাসি নেই। তারা বলছেন, পানির অভাবে পাটের মান খারাপ হয়েছে। আবার জাগ দেয়াতেও সমস্যায় পড়তে হয়েছে। তাড়াইল সদর বাজারের পাট ব্যবসায়ী  আরিফুজ্জামান বলেন, মান ও রঙের ওপর নির্ভর করে সবচেয়ে ভালোমানের পাট মনপ্রতি তিন হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারিমানের পাট দুই হাজার ৬০০ টাকা থেকে হয়েছে তিন হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু আঁশ মান সম্মত না হওয়ায় সোনালী আঁশের কাঙ্ক্ষিত দাম নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন। উপজেলার পাট চাষীরা বলেন, এ বছর পানি কম থাকায় আমাদের লেবার খরচ বেশি হয়েছে। আমাদের এখন লাভ নেই। আমরা বেশি লোকসানে রয়েছি।

তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় আলোকিত বাংলাদেশকে বলেন, পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না চাষীরা। এতে পাটের গুণগত মানও নষ্ট হচ্ছে। উৎপাদন খরচ কিছুটা বেড়ে গেছে। ফলে লাভের অঙ্কও কমেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com