বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

পাকুন্দিয়ায় তিন চোর গ্রেফতার মোবাইল-টাকা উদ্ধার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৪৫২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় তিন চোর গ্রেফতার মোবাইল-টাকা উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া দুইটি মুঠোফোন ও নগদ ৪০ হাজার টাকাসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার গণেরগাঁও গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শামীম (৪৫), একই উপজেলার গৌরিপুর গ্রামের আব্দুল করিমের ছেলে ফজলু মিয়া (৫০) ও পাকুন্দিয়া উপজেলার কুমারপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে জহির রায়হান শিহাব (৩৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া দুইটি মুঠোফোন ও নগদ ৪০ হাজার টাকা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ একটি চোরচক্রের সদস্য বলে জানা যায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন চোরকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ৬ জুলাই কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়ীয়া গ্রামে গভীর রাতে বাড়ির দেওয়াল টপকিয়ে বসতঘরে ঢুকে একটি মোটর সাইকেল, পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, নগদ আড়াইলাখটাকাসহ মোট ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরচক্র।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com