বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: উপদেষ্টা আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: উপদেষ্টা আসিফ মাহমুদ

স্থানীয় সরকার নির্বাচন আর দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না—এমন সিদ্ধান্ত জানালেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পোস্টে তিনি জানান, এদিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে উত্থাপিত চারটি সংশোধনী আইন অনুমোদন পেয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠানের বিধান চালু হয়েছিল। তবে এবারের অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সেই নিয়মে পরিবর্তন আনা হলো।

এর আগে, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না চাওয়ার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজনের দাবি জানানো হয়েছিল।

সরাসরি ভোটে চেয়ারম্যান ও মেয়র নির্বাচনের বিষয়েও আলোচনায় রয়েছে কিছু সংশোধনী প্রস্তাব, যা নিয়েও সিদ্ধান্ত আসতে পারে আগামী বৈঠকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com