শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

ভারতীয়দের গণপিটুনিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ৫

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে
ভারতীয়দের গণপিটুনিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ৫

ভারতের মেঘালয় রাজ্যের খাসি হিলস জেলার কৈথাকোণা গ্রামে অবৈধভাবে প্রবেশের পর গণপিটুনিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেলে ঘটে যাওয়া এ ঘটনা বুধবার (১৩ আগস্ট) সকালে জানাজানি হয়। নিহত যুবক আকরাম হোসেন (৩০) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মোছা সরদার ও গ্রামবাসীর বরাত দিয়ে জানা গেছে, আকরাম দীর্ঘদিন ধরে বরিশালে থাকতেন। সোমবার বিকেলে তিনি কয়েকজনের সঙ্গে অবৈধভাবে ভারত প্রবেশ করেন। ভারতের অভ্যন্তরে প্রবেশের পর স্থানীয়দের গণপিটুনিতে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি নিয়ে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। তবে বিজিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজিবির নৌকুচি সীমান্ত ফাঁড়ির সূত্রে জানা গেছে, বিএসএফ দাবি করেছে—রোংদাংগাই গ্রামের এক বাসিন্দাকে অপহরণ ও ছিনতাইয়ের চেষ্টা করে কয়েকজন যুবক। পরে স্থানীয়রা তাদের গণপিটুনি দেয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকরাম হোসেন মারা যান। আহতদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভারতের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি দুজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন বলেন, “ভারতীয়দের গণপিটুনিতে বাংলাদেশি এক যুবকের মৃত্যুর খবর শুনেছি। আকরাম হোসেনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলার একটি গ্রেপ্তারি পরোয়ানা আছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com