রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ

মৎস্য সম্পদ সুরক্ষায় প্রকৃতির প্রতি সদয় হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে
মৎস্য সম্পদ সুরক্ষায় প্রকৃতির প্রতি সদয় হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

মৎস্য সম্পদ সুরক্ষায় প্রকৃতির প্রতি সদয় হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, মাছ আমাদের জন্য প্রকৃতির একটি উপহার। এটি আল্লাহর দান। প্রকৃতির প্রতি আমরা অত্যন্ত নির্মম। আমরা এত নির্দয় হচ্ছি, অন্যান্য অনেক জিনিসের মতো মাছও বোধহয় আমাদের কপাল থেকে চলে যাবে। সব বর্জ্য আমরা পানির দিকে দিয়ে দিচ্ছি। আমরা নদী শাসনের কথা বলি। নদী পালনের কথা কেউ বলে না।

তিনি বলেন, সম্পদের বিপুল সম্ভাবনা আছে। কিন্তু আমরা তা এখনও পুরোপুরি আহরণ করতে পারিনি। আমাদের এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। উপকূলীয় অঞ্চলের সম্পদ টেকসইভাবে ব্যবহারের লক্ষ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। বঙ্গোপসাগরে সঠিকভাবে মৎস্য আহরণে জরিপ ও গবেষণা বাড়াতে হবে।

তিনি বলেন, মাছ আমাদের জন্য প্রকৃতির উপহার, আল্লাহর দান। কিন্তু আমরা প্রকৃতির ওপর অত্যন্ত নির্মম ও নির্দয়। নদী শাসনের কথা বললেও তার যত্ন নেওয়ার কথা বলি না, ফলে ক্ষতিই বাড়ছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, সামুদ্রিক মৎস্যে বিপুল সম্ভাবনা থাকলেও আমরা তা এখনো পুরোপুরি কাজে লাগাতে পারিনি। আমাদের এখনই উদ্যোগ নিতে হবে। সম্ভাবনার পাশাপাশি দুর্ভাবনাও রয়েছে, তাই প্রকৃতির প্রতি সদয় হতে হবে।

এসময় অবৈধ জালের ব্যবহার, নদী ও জলাশয়ে বর্জ্য ফেলা এবং নিষিদ্ধ কীটনাশক প্রয়োগকে উদ্বেগজনক উল্লেখ করেন তিনি।

ড. ইউনূস বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবও মৎস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই পদ্ধতি খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতেও গুরুত্ব দিতে হবে। এজন্য প্রয়োজন সবার সমন্বিত উদ্যোগ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com