শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে
২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ত্বরান্বিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যবহার উপযোগী ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব আগামী ২৫ আগস্টের মধ্যে নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় পাঠাতে হবে। একই সঙ্গে আসন্ন নির্বাচনের সরঞ্জাম সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য মাঠ কার্যালয়ের গোডাউনে পর্যাপ্ত জায়গা খালি রাখতে মালামাল স্থানান্তরের বরাদ্দের চাহিদাও জানাতে হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় উপকরণ কেনার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে এসব কেনাকাটা শেষ করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগও নিয়েছে কমিশন। এ উদ্দেশ্যে গল্প, সংলাপ, নাটিকা, প্রবন্ধ, কবিতা ও ছড়ার মতো লেখনী একই সময়ের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানোর নির্দেশ দিয়েছে ইসি সচিব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com