শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

ঢাবিতে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে
ঢাবিতে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ

জুলাই অভ্যুত্থান নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ কর্মসূচি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।

আজ রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করে তারা।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য সচিব জাহিদ আহসান বলেন, ‘জুলাই অভ্যুত্থানকে অবমাননা করে ফজলুর রহমান গতকাল হাসিনার ভাষায় কথা বলেছে। তিনিও রাজাকার বলে সম্বোধন করেছেন। যারা জুলাই অভ্যুত্থান করেছে তারা নাকি কালো শক্তি।’

তিনি আরও বলেন, ‘যারা আওয়ামীলীগের ভাষায় কথা বলে তাদের আমরা সহযোগী মনে করি না। ফজলুর রহমান শুধু গতকালই এমন মন্তব্য করেননি। এর আগেও এমন মন্তব্য করেছেন। কিন্তু এর বিরুদ্ধে কোনো দলীয় ব্যবস্থা নিতে দেখা যায়নি। আজকে দেখেছে নামকাওয়াস্তে শোকজ করেছে। জানি না পরে আর কী হবে। শেখ হাসিনার মতো বিএনপিও মনে করে আমরা রাজাকারের বাচ্চা। আবিদুল ইসলাম ও হামিমকে প্রমাণ করতে হবে তারা কালো শক্তি নাকি জুলাইয়ের পক্ষের শক্তি।’

আরেক বক্তা বলেন,‘আমার বেশ কিছুদিন ধরে দেখছি মানসিক বিকারগ্রস্ত ফজলুর রহমান বিভিন্নভাবে মনোযোগ আকর্ষণ করার জন্য উল্টাপাল্টা কথা বলছে। তারেক রহমানকে বলতে চাই, আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আমাদের বলেন আমরা এসব মানসিক বিকারগ্রস্তদের চিকিৎসা করব।আমরা কামনা করি আপনি দেশে এসে দেশের হাল ধরুন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com