শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় কবিতা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় কবিতা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে জাতীয় কবিতা পরিষদ। বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় সংগঠনের সভাপতি কবি মোহন রায়হান, সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিনসহ নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত নজরুলের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সভাপতি কবি মোহন রায়হান বলেন, “কবি কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক চেতনার অগ্রদূত, যিনি মানুষের মধ্যে সমতার বীজ বপন করেছিলেন। নজরুল শুধু কবি নন, তিনি এক সৃষ্টিশীল বিপ্লবী, যিনি শব্দের শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন।”

সহ-সভাপতি শহীদুল্লাহ্ ফরায়জী বলেন, “নজরুল ছিলেন বিপ্লবী সংগীতের রূপকার, যিনি সাধারণ মানুষের হৃদয়ে স্বাধীনতার আগুন জ্বালিয়েছেন। স্বাধীনচেতা কণ্ঠে সামাজিক অন্যায়কে চ্যালেঞ্জ করেছিলেন তিনি। তিনি চিরকালীন প্রেম ও স্বাধিকারকামী কবি, যাঁর শব্দে প্রতিটি হৃদয় জাগ্রত হয়।”No description available.

সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, “বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম আমাদের দ্রোহের কবি। বিপ্লবের কবি। তার বিপ্লবের শক্তি এখনও মানুষকে শক্তি যোগাচ্ছে। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অমর বীর, যিনি অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ ও মানবতার প্রেমের অগ্নিস্বরূপ।”

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সহ-সভাপতি কবি এবিএম সোহেল রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক কবি নুরুন্নবী সোহেল, শান্তি ও শৃঙ্খলা সম্পাদক কবি ইউসুফ রেজা, দপ্তর সম্পাদক কবি রোকন জহুর, কার্যনির্বাহী কমিটির সদস্য কবি আবীর বাঙালী, কবি আবু হেনা আবদুল আউয়াল, কবি তাসকিনা ইয়াসমিন, কবি সবুজ মনির, কবি নাহিদ হাসান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন কবি হরষিত বালা, কবি রবিউল আলম সরকার, কবি মরিয়ম আক্তার কনিকা, কবি ইলোরা সোমা ও অন্যান্য সদস্যরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com