শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোরগঞ্জের পাগলা মসজিদের সিন্দুক খুলে পাওয়া গেল ৩২ বস্তা টাকা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের পাগলা মসজিদের সিন্দুক খুলে পাওয়া গেল ৩২ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি সিন্দুক খুলে এবার রেকর্ড পরিমাণ দান পাওয়া গেছে। শনিবার সকাল ৮টা থেকে গণনার কাজ শুরু হয়। এতে মোট ৩২ বস্তা টাকা, বিপুল স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। এর আগে গত ১২ এপ্রিল গণনায় রেকর্ড ৯ কোটি ১৭ লাখ টাকার বেশি দান সংগ্রহ হয়েছিল।

জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে সিন্দুকগুলো খোলা হয়। দানকৃত টাকা মেঝেতে ঢেলে গণনা চলছে।

  • জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, মসজিদ কমপ্লেক্সের খরচ বাদে বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। বর্তমানে ৯১ কোটি টাকার বেশি জমা আছে। এর লভ্যাংশ থেকে জেলার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও অসহায়দের সহায়তা দেওয়া হয়।
  • পুলিশ সুপার জানান, সিন্দুক খোলা থেকে ব্যাংকে জমা দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করে।

পাগলা মসজিদে দান করলে মনোবাসনা পূর্ণ হয়—এমন বিশ্বাসে দূরদূরান্ত থেকে মানুষ টাকা, স্বর্ণালংকারসহ নানা সামগ্রী দান করে থাকেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com