কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি সিন্দুক খুলে এবার রেকর্ড পরিমাণ দান পাওয়া গেছে। শনিবার সকাল ৮টা থেকে গণনার কাজ শুরু হয়। এতে মোট ৩২ বস্তা টাকা, বিপুল স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। এর আগে গত ১২ এপ্রিল গণনায় রেকর্ড ৯ কোটি ১৭ লাখ টাকার বেশি দান সংগ্রহ হয়েছিল।
জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে সিন্দুকগুলো খোলা হয়। দানকৃত টাকা মেঝেতে ঢেলে গণনা চলছে।
পাগলা মসজিদে দান করলে মনোবাসনা পূর্ণ হয়—এমন বিশ্বাসে দূরদূরান্ত থেকে মানুষ টাকা, স্বর্ণালংকারসহ নানা সামগ্রী দান করে থাকেন।