শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন সাইফ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন সাইফ

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এই ম্যাচে একাদশে ফিরেছেন সাইফ হাসান।

ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হওয়ায় বিকল্প হিসেবে নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৩০ আগস্ট) সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক।

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা টি–টোয়েন্টি দল থেকে একাদশে এসেছে পাঁচটি পরিবর্তন। বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। তাঁদের জায়গায় ফিরেছেন পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সাইফ হাসান শুধু দলে ফেরেননি, বরং একাদশেও সুযোগ পেয়েছেন। বিসিবির আশা, নতুন সংযোজনরা দলের ব্যাটিং ও বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com