শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিরকুট

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে
পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিরকুট

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলার সময় এবার টাকার সঙ্গে পাওয়া গেছে শেখ হাসিনাকে নিয়ে লেখা চিরকুট। দীর্ঘ ৪ মাস ১৮ দিন পর খোলা ১৪টি লোহার দানবাক্স থেকে উঠে এসেছে ৩২ বস্তা টাকা।

শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে শুরু হয় দানবাক্স খোলার কার্যক্রম। এতে অংশ নেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় চার শতাধিক মানুষ।

চিরকুটে লেখা ছিল— “শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।”

প্রথা অনুযায়ী প্রতি তিন মাস পর দানবাক্স খোলা হলেও এবার ৪ মাস ১৮ দিন পর খোলা হয়েছে। দীর্ঘ সময় পর খোলায় নতুন করে আরও দুটি দানবাক্স যুক্ত করা হয়। সকাল ৭টা থেকে গণনা শুরু হয়।

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল দানবাক্স খোলায় ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা, বিপুল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল, যা ছিল রেকর্ড।

আজকের কার্যক্রমে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী।

এসময় সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক এরশাদুল আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com