শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং করবে। তাদের প্রতিহত করতে জনগণ ও রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে।”

রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, জাতির বৃহত্তর স্বার্থে সেই ঐক্য ধরে রাখতে হবে। ঐক্যে ফাটল ধরলে দোসররা নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।”

জাতীয় পার্টির অফিসে আগুন লাগানোর প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশকে আগেই অ্যাকশনে যাওয়া উচিত ছিল। কিন্তু আগুন ধরানোর পরই পুলিশ বাধা দিয়েছে। অথচ নিয়ম হচ্ছে, আগুন ধরার আগেই ব্যবস্থা নেওয়া।”

তিনি অভিযোগ করেন, “পুলিশ অ্যাকটিভ হলে সবাই সমালোচনা করে বলে বেশি করে ফেলেছে। অথচ দায়িত্ব নেওয়ার পর থেকেই ঢাকা ও আশপাশে ১৬০৪টি অবরোধ হয়েছে। ১২৩টি সংগঠন এসব করেছে। রাস্তা অবরোধের পরিবর্তে রাজনৈতিক কার্যক্রম মাঠ বা সোহরাওয়ার্দী উদ্যানে করলেই জনদুর্ভোগ কমবে।”

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যে দলের কার্যকলাপ নেই, তারাই চায় নির্বাচন না হোক। তবে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে সবার সহযোগিতা জরুরি।”

এদিকে নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বিকেলে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করবেন বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com