শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন সাকিব-নাসুম

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন সাকিব-নাসুম

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।

সোমবার (১ সেপ্টেম্বর) ম্যাচে লিটন দাস টানা দ্বিতীয়বার টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান। এদিন দলে আনা হয়েছে দুটি পরিবর্তন। পেসার শরীফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেনকে বিশ্রাম দিয়ে দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও পেসার তানজিম হাসান সাকিব।

প্রথম ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটের বড় জয়ে এগিয়ে আছে। আজ জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।

এর আগে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে জয় পায় টাইগাররা। এরপর ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়েছে। এবার ডাচদের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয়ের লক্ষ্য।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হোসেন তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’দউদ, বিক্রমজিৎ সিং, অনিল তেজা নিদামানুরু, স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোয়েস, সিকান্দার জুলফিকার, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন ও ড্যানিয়েল ডোরাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com