শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

দোয়া করেন যেন জাকসু নির্বাচনটাও সুষ্ঠু হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে
দোয়া করেন যেন জাকসু নির্বাচনটাও সুষ্ঠু হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্যান্যবারের চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনেক ভালো হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যেন জাহাঙ্গীরনগরের নির্বাচনটাও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডাকসু নির্বাচনে অনেক প্রার্থীর কারচুপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে অনেকে অনেক প্রশ্ন করছে। উত্তর বহুবার দেওয়া হয়েছে। এখন আপনারা আল্লাহর কাছে দোয়া করেন জাহাঙ্গীরনগরের নির্বাচনটাও যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত পরশু ডাকসু নির্বাচন দেখলেন। অন্যবারের চেয়ে অনেক ভালো নির্বাচন হয়েছে।

আইন-শৃঙ্খলাও ভালোভাবে চলছে। আগে হয়তো একটু খারাপ ছিল আইন-শৃঙ্খলা পরিস্থিতি, তবে এখন ভালো আছে।

জাতীয় নির্বাচনে বিপুলসংখ্যক ফোর্স থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৮০ হাজার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার ও পুলিশ বাহিনী থাকবেই।

পাসপোর্ট অফিস পরিদর্শনের কারণ জানতে চাওয়া হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাসপোর্ট করতে আগে যে সময় লাগতো এখন তা অনেক কমিয়ে আনা হয়েছে। আরও কমিয়ে আনা যায় কি না সেই কাজ চলছে। নাগরিক সেবাকেন্দ্র খোলা হয়েছে, আশা করছি নাগরিক সেবাকেন্দ্র থেকে মানুষ পাসপোর্ট পেতে পারেন। আর পাসপোর্ট সহজভাবে পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেয়া হয়েছে।

পাসপোর্ট অফিসে জনবল বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর জনবলের দিকে নজর দেওয়া হয়েছে। তবে পাসপোর্ট অফিসে যেন জনবল ঘাটতি না থাকে সেজন্য ব্যবস্থা করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com