শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

১০ টাকায় ইলিশ দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে রায়হান জামিল

ইয়ানূর রহমান
  • আপডেট সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে
১০ টাকায় ইলিশ দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে রায়হান জামিল
ফরিদপুরে সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ মাছ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মাওলানা রায়হান জামিল নামের এক ব্যক্তি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ইলিশ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

স্থানীয়দের অভিযোগ, মাত্র ১০ টাকায় ইলিশ দেওয়ার খবরে বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ সেখানে জড়ো হন। কিন্তু পর্যাপ্ত মাছ না থাকায় উপস্থিত জনতার মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে জনতার চাপে মাছ রেখে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করেন রায়হান জামিল। পরে তিনি ভাষণচর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ জনতা তার গাড়ি আটক করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় স্থানীয় কয়েকজনের সহায়তায় কোনোমতে তিনি সেখান থেকে প্রাণে রক্ষা পান।

ইলিশ নিতে আসা স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা শুনেছি ১০ টাকায় ইলিশ দেবে। সকাল থেকে দাঁড়িয়ে ছিলাম; কিন্তু মাছ পেলাম না। উল্টো ধাক্কাধাক্কি, মারামারি লেগে যায়। পরে দেখি প্রার্থী নিজেই পালিয়ে যাচ্ছেন।

রায়হান জামিল বলেন, আমি মানুষের উপকারের জন্যই ইলিশ বিতরণের উদ্যোগ নিই। কিন্তু অনাকাঙ্ক্ষিত ভিড় ও বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তাজনিত কারণে আমাকে দ্রুত সেখান থেকে সরে আসতে হয়।

সদরপুর থানার ওসি সুকদেব রায় বলেন, এ বিষয়টি নিয়ে আমি আগেই রায়হান জামিলকে সতর্ক করেছিলাম। তিনি আমাদের কথা না শুনে এ বিতরণ কার্যক্রম চালান। পরে বিশৃঙ্খলার খবর পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, বিশিষ্ট আলেম মুফতি রায়হান জামিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com