শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

সাত কলেজের শিক্ষার্থীদের লং মার্চের আল্টিমেটাম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে
সাত কলেজের শিক্ষার্থীদের লং মার্চের আল্টিমেটাম

সাত কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি না হলে ২৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চের আল্টিমেটাম দিয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ঢাকা কলেজের শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলনে সাত কলেজের শিক্ষার্থীরা এ আল্টিমেটাম দেন।

সংবাদ সম্মেলনে যৌথভাবে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান ও ইডেন কলেজের শিক্ষার্থী স্মৃতি আক্তার। তারা লিখিত বক্তব্যে বলেন, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে অধ্যাদেশ জারি ও উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের দাবি জানাচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যে এটি না হলে শিক্ষার্থীরা ২৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করবে।

শিক্ষার্থীরা আরও উল্লেখ করেছেন, প্রস্তাবিত ইউনিভার্সিটি নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে এবং কিছু পক্ষ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উসকানি দিচ্ছে। তারা বলেন, সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার প্রলোভন দেখিয়ে কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। তবে শিক্ষার্থীরা প্রস্তাবিত কাঠামোর গুণগত মান উপলব্ধি করে আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

শিক্ষার্থীরা শিক্ষকদের আন্দোলনের বিরোধিতায় বিক্ষোভ ও ক্লাস পরীক্ষা বর্জন করেন। তারা বলেন, শিক্ষকদের দাবি-দাওয়া স্বাধীন ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের স্বপ্নে বাধা সৃষ্টি করতে পারে।

সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজধানীর সরকারি সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছেন। এই আন্দোলন শিক্ষকদের বিরোধিতা ও প্রস্তাবিত অধ্যাদেশের জারির দাবিকে কেন্দ্র করে আরও তীব্র হয়ে উঠেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com