বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

হোসেনপুরে শালীশ দরবারির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মিথ্যা অভিযোগে বিক্ষোভ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে
হোসেনপুরে শালীশ দরবারির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মিথ্যা অভিযোগে বিক্ষোভ

কিশোরগঞ্জের হোসেনপুরে একটি অটোরিকশার ব্যাটারি চুরিকে কেন্দ্র করে শালীশ দরবার অনুষ্ঠিত হওয়ার পর দরবারিদের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সকালে উপজেলার শাহেদল এতিমখানা সংলগ্ন শহীদের দোকানের সামনে অটোরিকশা মালিক বকুল মিয়ার ব্যাটারি চুরি নিয়ে শালীশ দরবার বসে। সেখানে দরবারি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা আলমগীর, ইসলাম উদ্দিন মেম্বার, সুরুজ উদ্দিন ও আবু নাঈম ভুঁইয়া রেনুসহ আরও অনেকে।

দরবারের সিদ্ধান্ত মোতাবেক একইদিন দুপুরে আবু নাঈম রেনু ভুঁইয়া দরবারি আলমগীরসহ কয়েকজনকে নিয়ে উপজেলার শাহেদল এলাকার বাসিন্দা মোছাঃ শারমিন আক্তারের (স্বামী জাহাঙ্গীর) বাড়িতে যান। এ সময় শারমিন জানান, তার স্বামী বাড়িতে নেই। পরে তারা চলে আসেন। কিন্তু পরবর্তীতে স্থানীয় একটি প্রভাবশালী মহল ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে রেনু ভুঁইয়াসহ দরবারিদের বিরুদ্ধে শারমিনকে দিয়ে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা করার উদ্যোগ নেয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী প্রতিবাদ মিছিল করে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিন বলেন, “গৃহবধূর স্বামী জাহাঙ্গীর ও তার ভাই মাজহারুল খারাপ প্রকৃতির লোক। তাদের বিরুদ্ধে এলাকায় চুরি-ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। অপরদিকে রেনু ভুঁইয়া একজন সৎ ও ভালো মানুষ। কিছু অসাধু ব্যক্তি তাকে সমাজে হেয় করার জন্য এই মিথ্যা অভিযোগ করেছে।”

একইভাবে শাহেদল ইউনিয়ন বিএনপির নেতা মোঃ মাসুদ মিয়া বলেন, “ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, “অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com