শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪০, হেরোইন-ককটেল উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে
জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪০, হেরোইন-ককটেল উদ্ধার

ঢাকার মোহাম্মদপুরে ‘অপরাধপ্রবণ’ এলাকা হিসেবে পরিচিত জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ। শনিবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এ তথ্য জানিয়েছেন। এ সময় আটটি ককটেল, দুইটি পেট্রোল বোমা, ছয়টি সামুরাই, পাঁচটি হেলমেট, তিনটি ছুরি, ১১টি চোরাই মোবাইল ও ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হওয়ার কথা জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসে ইবনে মিজান বলেন, এটি মোহাম্মদপুর থানার একটি আলোচিত স্থান। যেখানে নিয়মিতভাবে অপরাধ সংগঠিত হয়ে থাকে। মাদকের বিস্তারের জন্যও এলাকাটি পরিচিত।

তিনি বলেন, জেনেভা ক্যাম্পে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় শনিবার একযোগে ১২০ জন পুলিশ সদস্যের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়েছে।

তিনি বলেন, নিয়মিত অভিযান চালানো হলেও অনেক অপরাধী কারাগার থেকে বেরিয়ে এসে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এবার গ্রেপ্তার হওয়া অনেকে ক্যাম্পের আলোচিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল, পিচ্চি রাজা ও চুয়া সেলিমের সহযোগী হিসেবে কাজ করতো।

ডিসি ইবনে মিজান আরও জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে নতুন নাম উঠে এসেছে। তাদের বিরুদ্ধেও শিগগিরই অভিযান চালানো হবে।

এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মাদক আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তবে একেবারে নির্মূল করা সম্ভব নয়। বিভিন্ন সময় অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। আশা করছি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারবো।

তিনি আরও জানান, গত ৫ আগস্টের পর মোহাম্মদপুরে অপরাধ বেড়ে যায়। তবে গত ৬-৭ মাসে তিন হাজারের বেশি অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com