শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের জন্য ৪০ হাজার ‘বডি ক্যামেরা’ কিনছে সরকার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে
নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের জন্য ৪০ হাজার ‘বডি ক্যামেরা’ কিনছে সরকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে পুলিশের জন্য প্রায় ৪০ হাজার ‘বডি ক্যামেরা’ কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩১তম সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর মাধ্যমে সম্পন্ন করা হবে।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশকে ৪০ হাজার বডি ক্যামেরা দেয়া হবে। এই ক্যামেরাগুলো কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এগুলো দ্রুত আনতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউএনডিপির মাধ্যমে ক্রয় করলে যন্ত্রপাতির মান ও দামের নিশ্চয়তা পাওয়া যায় এবং সরকারকে কেনাকাটা নিয়ে কোনো পক্ষের সঙ্গে সরাসরি দর কষাকষি করতে হবে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com