শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

নওগাঁয় মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে
নওগাঁয় মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নওগাঁ সদর উপজেলার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দুস্থ সেবা সংস্থার উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মাসুদ হাসান তুহিন। সভাপতিত্ব করেন দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুস্থ সেবা সংস্থার সদস্য ও সাবেক অধ্যক্ষ একেএম ওয়ালিউল ইসলাম। এসময় স্থানীয় শিক্ষক ও অভিভাবকেরাও অনুষ্ঠানে অংশ নেন।

দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকপ্রাচীর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১১৫ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীর হাতে এসব স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। নতুন ব্যাগ পেয়ে খুশি শিক্ষার্থীরা।

প্রধান অতিথি মাসুদ হাসান তুহিন বলেন, মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে আমরা শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করছি। প্রাথমিকভাবে চারটি স্কুল থেকে শুরু করা হয়েছে। ভবিষ্যতে এর পরিসর আরও বাড়ানো হবে। বাচ্চারা যেন ঝরে না যায়, সে বিষয়টি আমরা গুরুত্ব দিচ্ছি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, পৃথিবী এগিয়ে যাচ্ছে জ্ঞানে ও বিজ্ঞানে। মানুষ এখন স্বার্থপর হয়ে পড়ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে শিক্ষা থেকে দীক্ষা নিতে হবে। ভালো কিছু শিখতে হবে, নৈতিকতা অর্জন করতে হবে। অন্তত ভালো মানুষ হতে হবে। গরীব হলেও যদি মানবিক হওয়া যায়, তবে সম্মান পাওয়া যায়। আগামী বাংলাদেশ নির্ভর করছে এই শিশুদের উপর। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রতি সম্মান দেখাতে হবে। মানুষের পরিচয় তার আচরণ দিয়ে গড়ে ওঠে। আইনের শাসন, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ হবে নিরাপদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com