শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছে: নাহিদ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে
কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, উপদেষ্টা পরিষদের কয়েকজনকে বিশ্বাস করাটা ছিলো বড় ভুল এবং তাদের প্রতি আস্থা রেখেই প্রতারিত হয়েছেন তিনি। সেইসব উপদেষ্টাদের নাম প্রকাশ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সম্প্রতি চ্যানেল একাত্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, “উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিলো অনেক বড় ভুল। তাদের কারণে আমরা প্রতারিত হয়েছি।”

চব্বিশের গণঅভ্যুত্থানের পর ড. ইউনূসের সরকারে যোগ দেন ছাত্র প্রতিনিধিরা। পরে একজন পদত্যাগ করলে হাল ধরেন তরুণদের দল এনসিপি। এখনও উপদেষ্টা পরিষদে আছেন দুইজন।

ছাত্রদের উপদেষ্টার আসনে বসানো কি ভুল ছিলো, এমন প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার তিন মাসও টিকতো না।”

তিনি জানান, কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা তাদের সবচেয়ে বড় ভুল ছিলো এবং তাদের মাধ্যমেই প্রতারিত হয়েছেন। নাহিদ ইসলাম অচিরেই সেই উপদেষ্টাদের নাম প্রকাশ করবেন বলে জানান।

শুধু তাই নয়, নাহিদ দাবি করেন, উপদেষ্টাদের অনেকেই ইতোমধ্যেই সেফ এক্সিট নিয়ে ভেবে রেখেছেন। রাজনৈতিক দলের সঙ্গে লিয়াঁজো করে রেখেছেন বলেও তিনি সাক্ষাৎকারে অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, “৫ আগস্ট ক্যান্টনমেন্টে ‘সেজদা’ দিয়েছে রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com