শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কিশোরগঞ্জে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বজ্রাঘাতে যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে ওয়াহিদ মিয়া (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওয়াহিদ মিয়া ওই গ্রামের মজনু মিয়ার ছেলে। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী জানায়, বুধবার বিকেলে বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান ওয়াহিদ। এ সময় হঠাৎ হালকা বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ওয়াহিদ। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. কামরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
.
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com