শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১ জন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১ জন

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৭৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন চিকিৎসা নিচ্ছিলেন, অপর দুজন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। মারা যাওয়া সবাই পুরুষ, বয়স যথাক্রমে ১৩, ১৪, ৩৯ ও ৫৫ বছর।

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে এবং হাসপাতাল ভর্তি হয়েছে মোট ৫২,৮৮৫ জন। সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন (১৫,৮৬৬) এবং মৃত্যু হয়েছে ৭৬ জনের। জুলাইয়ে ভর্তি হয়েছেন ১০,৬৮৪ জন, মৃত্যু হয়েছে ৪১ জনের। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মাসিক ভর্তি ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে: জানুয়ারি ১,১৬১, ১০; ফেব্রুয়ারি ৩৭৪, ৩; মার্চ ৩৩৬, তথ্য নেই; এপ্রিল ৭০১, ৭; মে ১,৭৭৩, ৩; জুন ৫,৯৫১, ১৯; অগাস্ট ১০,৪৯৬, ৩৯।

২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ২৭৮ জন ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের ভর্তি সংখ্যা: ঢাকা বিভাগ ১০১, ময়মনসিংহ ৪০, চট্টগ্রাম ৮২, খুলনা ৪৮, রাজশাহী ৬৩, রংপুর ৩২, বরিশাল ১৩০, সিলেট ৭। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২,৪৫২ জন, এর মধ্যে ঢাকার হাসপাতালে ৮২৭ জন, ঢাকার বাইরের হাসপাতালে ১,৬২৫ জন চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুর হাসপাতাল ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১,৭০৫ জনের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com