শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

হোসেনপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হোসেনপুরের পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে “মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন” প্রতিপাদ্যে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ এমদাদুল হক এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ক্ষতিকর দিক ও সচেতনতার প্রয়োজনীয়তা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com