শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

বিয়ে বাড়িতে গিয়ে পুকুরে গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে
বিয়ে বাড়িতে গিয়ে পুকুরে গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিয়ে বাড়িতে এসে পুকুরে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃত তিনজন চাচাত বোন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের চাঁনপুর চা বাগানে এ ঘটনা ঘটে। চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মৃতরা হলো- উপজেলার রামগঙ্গা এলাকার সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), একই এলাকার সাজিদ আলীর মেয়ে শামীমা আক্তার (১২) এবং মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিভাবকদের সঙ্গে ওই শিশুরা চানপুর চা-বাগানে তাদের এক আত্মীয়ের বিয়েতে যায়। মঙ্গলবার ছিল বিয়ে। বাড়ির এক পাশে বিয়ের আয়োজন চলছিল। অন্যদিকে শিশুরা খেলার এক পর্যায়ে পুকুরে গোসল করতে নামে। একে একে তিন শিশু পানিতে তলিয়ে যায়।

স্থানীয়রা দেখতে পেয়ে তিনজনকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত মোছকানের মা পারভীন বেগম জানান, শিশু তিনজনই সাঁতার জানত না।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে দ্রুত হাসপাতালে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কোনো অভিযোগ পেলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত সবার মা-বাবাই চা বাগানের শ্রমিক হিসেবে কাজ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com